September 20, 2026, 4:26 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ গ্রেফতার ১ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ বিপ্লব হোসেন (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব রঘুনাথপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর সীমান্ত এলাকার কাঁচা রাস্তার ওপর হতে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। সে ভারত থেকে অবৈধ পথে গাঁজা এনে দেশের অভ্যন্তরে পাচার করছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page