September 20, 2026, 4:26 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলনায় চাঁদা আনতে গিয়ে তিন খুনের মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় চাঁদা আনতে গিয়ে চাঞ্চল্যকর মশিয়ালীর তিন খুনের মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে পথেরবাজারে সাউথ এশিয়ান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের কারখানার শ্রমিক ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার শেখ জাফরিন হাসান নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের অধ্যাপক হাসান শেখের ছেলে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, কয়েকদিন আগে ঈদের বকশিশ হিসেবে পথেরবাজারে সাউথ এশিয়ান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের কারখানায় গিয়ে জাফরিন ম্যানেজার গোলাম সরওয়ারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। রোববার রাতে সে আবারো ম্যানেজারের কাছে গিয়ে চাঁদা দাবি করে। এরপর কারখানার শ্রমিক ও এলাকাবাসী তাকে গ্রেপ্তার করে পুলিশে দেয়। এ সময় তার অন্যান্য সহযোগী পালিয়ে যায়।

সাউথ এশিয়ান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার ম্যানেজার গোলাম সরওয়ার বলেন, গত কয়েকদিন ধরে জাফরিন মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করে।

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান জানান, এ ঘটনায় রোববার রাতেই জাফরিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

২০২০ সালের ১৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মুজিবর নামে মশিয়ালী গ্রামের এক নিরীহ ব্যক্তিকে অস্ত্রসহ পুলিশের হাতে ধরিয়ে দেয় জাকারিয়া হাসান ও তার ভাই জাফরিন ও মিল্টন। এ ঘটনায় গ্রামের বেশ কয়েকজন জাকারিয়ার বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে চায়। এ সময় জাকারিয়ার সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে জাকারিয়া, জাফরিন ও মিল্টন তাদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করে। গুলিতে মশিয়ালী গ্রামের মো. নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হন। বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে জাকারিয়ার চাচাতো ভাই জিহাদ শেখ মারা যান। হত্যাকাণ্ডের দুদিন পর ১৮ জুলাই রাতে নিহত সাইফুল ইসলামের বাবা সাইদুল শেখ বাদী হয়ে শেখ জাকারিয়া হাসান, তার ভাই শেখ জাফরিন হাসান ও মিল্টন এবং সহযোগী জাহাঙ্গীর ও আরমানসহ ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page