November 7, 2026, 12:13 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

উৎক্ষেপণের পর বিস্ফোরিত হলো ইলন মাস্কের বড় রকেট স্টারশিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেসএক্সের বহু আলোচিত শক্তিশালী রকেট স্টারশিপ উৎক্ষেপণের দু-তিন মিনিটের মাথায় আকাশে বিস্ফোরিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকালে স্পেসএক্সের নিজস্ব রকেট উৎক্ষেপণস্থল স্টারবেজ থেকে মনুষ্যবিহীন রকেটটি উৎক্ষেপণ করা হয়।

স্টারশিপ এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট। প্রায় এক দশক ধরে স্টারশিপের সক্ষমতা দেখার অপেক্ষায় ছিলেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু উৎক্ষেপণের দু-তিন মিনিটের মাথায় বিস্ফোরিত হয় শক্তিশালী রকেটটি।

ইলন মাস্ক বলেছেন, স্পেসএক্স কয়েক মাসের মধ্যে ফের স্টারশিপের উৎক্ষেপণের চেষ্টা করবে।

এদিকে, এ উৎক্ষেপণকে সফল মনে করছেন স্পেসএক্সের প্রকৌশলীরা। আশাহত হননি। পরবর্তী উৎক্ষেপণের জন্য এখান থেকে তথ্য সংগ্রহ করবে তারা। সেই লক্ষ্যে প্রস্তুতি নেবেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আগামী চন্দ্রাভিযানে চাঁদের বুকে নামার কথা রয়েছে স্টারশিপের। এটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।

 

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page