March 10, 2026, 5:46 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গত ২৬ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে ১৫ হাজার মোটরসাইকেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদকে সামনে রেখে প্রিয়জনের টানে ছুটছে মানুষ। মুন্সীগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার মানুষ। তবে এই পথে এবারের ঈদযাত্রা একেবারেই নির্বিঘ্ন। তেমন কোনো বিড়ম্বনার অভিযোগ নেই ঘরমুখো মানুষের। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে প্রায় ১৫ হাজার মোটরসাইকেল টোল দিয়ে পারাপার হয়েছে। আর ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।

শুক্রবার সকালেও থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ দেখা গেছে। যথাযথ নির্দেশনা মেনে নিবিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন চালকরা।

মোটরসাইকেল চালক নুরুল আমিন বলেন, আমি পরিবার নিয়ে ঈদে খুলনায় বাড়িতে যাচ্ছি। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার রামপুরা থেকে রওনা দিয়েছি। পদ্মা সেতু টোল প্লাজায় এসেছি সকাল ৭টার দিকে। প্রায় পৌনে ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি, মোটরসাইকেলের অনেক চাপ ছিলো। তারপরও অনেক ভালো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। ঈদের আগেই আমাদের ঈদের উপহার হিসেবে পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের অনুমতি দিয়েছেন।

এছাড়া গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন দিয়েও গন্তব্যের উদ্দেশে যাত্রা করছে মানুষ।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে প্রায় ১৫ হাজার মোটরসাইকেল টোল দিয়ে পারাপার হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এখন টোল প্লাজায় তেমন মোটরসাইকেল ও গণপরিবহন নেই। গাড়ি আসলেই সঙ্গে সঙ্গে টোল দিয়ে সেতু পার হচ্ছে।

এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের তেমন চাপ নেই বলে জানা গেছে। নির্বিঘ্নে যাতায়াত করছে ঘরমুখো মানুষ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page