September 20, 2026, 1:56 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নগরীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে শনিবার ভোরে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫), একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)।

পুলিশ জানায়, সাদেক আলী ও হাবিবুর রহমান সারারাত অটোরিকশা চালিয়েছেন। ভোরে একই ছিনতাইকারী দল গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

নিহত সাদেকের বড় ভাই মোশারফ বলেন, সাদেক শুক্রবার রাত ১২টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। সকালে পুলিশ আমাদের ফোন করে জানায়, গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ তিনজনকে আটক করা হয়েছে। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page