July 30, 2026, 2:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

ঈদের দিনেও দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ঘরমুখী শত শত মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের দিনেও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ঘরমুখী হচ্ছে শত শত মানুষ। প্রতিটি লঞ্চ ও ফেরিতে মানুষের ভিড় দেখা গেছে।

তবে আজ শনিবারও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।

ঈদের আগে যেসব মানুষ অতিরিক্ত গরম ও মহাসড়কের ভিড়ে ঝামেলা মনে করে ঘরে ফিরেননি আজ ঈদের দিন স্বস্তিতে ঘরে ফিরছেন তারা। রাস্তায় কোন ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি, ভালোভাবেই ফেরি ও লঞ্চে তারা নদী পারাপার হয়েছেন।

যাত্রীরা জানান, ঈদের আগের দিন ঘরমুখো মানুষের অনেক চাপ থাকে এবং পরিবার নিয়ে দুর্ভোগের কারণে তারা আজ ঈদের দিন বাড়ি ফিরছেন। তবে আজও বাস ও ছোট ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে বলে জানান তারা।

রাজবাড়ী ট্রাফি সার্জন প্রশান্ত কুমার মৌলুক বলেন, ট্রাফিক পুলিশ সর্বদাই দৌলতদিয়া ঘাটে ঈদ যাত্রীদের দুর্ভোগ কমাতে দায়িত্ব পালন করে আসছে। ঈদ পরবর্তি কর্মমুখী মানুষ যাতে আবার দৌলতদিয়া ঘাট হয়ে কর্মে ফিরতে পারেন সে লক্ষ্যে তারা সার্বক্ষণিক কাজ করছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page