September 20, 2026, 1:56 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে ঈদের নামাজে সংঘর্ষ ; ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহত নজরুল ইসলাম বীরকাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বীরকাটিহারী ঈদগাহে আগে-পরে ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে একই গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটে নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুতর আহত আবু তাহের (৬০), জুহান (২০) ও সাব্বির (১৮) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আবুল হক (৫৫) ও ফাইজুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের ঘটনায় নিহত নজরুল ইসলামের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঘটনার সময় উভয় পক্ষ পরস্পরের ঘর-বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page