August 2, 2026, 9:34 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীন সাগরের লুজন দ্বীপের নিকটে খুজে পাওয়া গেল ২য় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৮৬৪ জন অস্ট্রেলীয় সৈন্য নিয়ে সমুদ্রে ডুবে যাওয়া জাপানের একটি বাণিজ্যিক জাহাজের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের লুজন দ্বীপের উত্তর-পশ্চিমে সেই জাহাজের সন্ধান পেয়েছেন এক দল বিজ্ঞানী।

ব্রিটেনের দৈনিক দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘ কয়েক যুগ ধরে জাপানের সেই জাহাজের কোনও হদিস পাওয়া যায়নি। কিন্তু কয়েক দিন আগে এই জাহাজের অবস্থান শনাক্ত করা হয়েছে।

শনিবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস ৮৪ বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন।

তিনি বলেছেন, এসএস মন্টেভিডিও মারু নামের ওই জাহাজের খোঁজ মিলেছে গভীর সমুদ্রে। ১৯৪২ সালে ফিলিপাইনের কাছে সমুদ্রে ডুবে গিয়েছিল জাহাজটি।

ওই জাহাজে করে যুদ্ধবন্দিদের নিয়ে যাওয়া হচ্ছিল ধারণা করছেন বিজ্ঞানীরা। বিশ্বযুদ্ধ চলাকালীন এই জাহাজডুবিকে অস্ট্রেলিয়ার ইতিহাসে ‘ভয়ঙ্করতম দুর্ঘটনা’ বলে মনে করা হয়।

যুদ্ধবন্দিদের পাপুয়া নিউ গিনি থেকে চীনের হাইনান প্রদেশে নিয়ে যাওয়ার সময় আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ছোড়া টর্পেডোর হামলায় ৮৬৪ জনকে নিয়ে ডুবে যায় জাহাজটি। তারপর থেকে এতদিন জাহাজটির আর হদিস পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার সরকারি সূত্র বলছে, বিজ্ঞানীরা দক্ষিণ চীন সাগরের ১৩ হাজার ৩২৩ ফুট নিচে জাহাজটি খুঁজে পেয়েছেন। তবে জাহাজটিতে ৮৬৪ জন নন, বরং এক হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page