July 31, 2026, 12:08 pm
শিরোনামঃ
ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঈদে বাড়িতে এসে হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় নিহত শ্রমিক লুৎফর রহমান 

জাফিরুল ইসলাম : ঝিনাইদের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জের ধরে লুৎফর রহমান(৪৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মান্দারতোলা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত লুৎফর একই গ্রামের নায়েব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাউসারের দোকানের পিছনে চিৎকার চেঁচামচির আওয়াজ শুনে এগিয়ে গেলে  লুৎফরকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এসময়ে সে কোন কথা বলতে পারেনি,কয়েকবার বমিও করেছে।

তার হাত,পা ও বুকে আঘাতের চিহ্ন ছিলো এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। হামলাকারীদের দেখিনি তবে একই এলাকার নাজিমুদ্দীনের ভাগ্নে নিশান ও ইসলাম মন্ডলের ছেলে হানেফ তাকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছে বলে শুনেছি।

খবর পেয়ে স্বজনরা তাকে  উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করে। অবস্থার আরো অবনতি হলে ঢাকাই নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতর পিতা জানান,লুৎফর ঢাকাই টাইলস মিস্ত্রির কাজ করে।ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। সকালে সে শ্বশুর বাড়ি থেকে সাইকেলযোগে বাসায় ফিরছিলোন ।পথিমধ্যে মান্দারতোলা গ্রামের  কওসারের দোকানের পাশে এলে পূর্ব পরিকল্পিত ভাবে একই এলাকায় কয়েকজন তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মোঃ আবু আজিফ জানান ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থান পরিদর্শন করেছি। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রথমিক ভাবে জানা গেছে। তবে এঘটনায় এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি বলেও জানিয়েছেন তিনি।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page