September 18, 2026, 3:08 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

ভারতের ব্যাঙ্গালুরুর মার্কেটে এক শাড়ি নিয়ে দুই নারীর মারামারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শাড়ি, নারী জাতির অন্যতম পছন্দের পোশাক। নারীরা সবসময় চান বেঁছে দেখে-শুনে নিজের পছন্দের শাড়ি কিনতে। তবে এক শাড়ি যদি দুই জনের পছন্দ হয়ে যায়! তাহলে বাঁধতে পারে বিপত্তি, হয়ে যেতে পারে মারামারি ও হাতাহাতি।

এমনই ঘটনা ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরুতে। যেখানে একটি শাড়ি নিয়ে মারামারি ও চুলোচুলিতে জড়িয়েছিলেন দুই নারী। ব্যাঙ্গালুরুর মাল্লেশরমে একটি দোকানে শাড়ির ওপর ছাড় দেওয়া হয়। সেখানেই এমন অপ্রীতিকর ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রথমে দুই নারী তর্কাতর্কি করছেন, এরপর একে-অপরের গায়ে হাত দেন। শেষের দিকে চুল ধরে টানাটানি শুরু করেন তারা। পাশে থাকা নিরাপত্তারক্ষী তাদের সামলানোর চেষ্টা করেন। তবে পাশে অন্য যেসব নারী ছিলেন তারা এই মারামারির দিকে নজর না দিয়ে পছন্দের শাড়ি দেখতে থাকেন।

টুইটারে আরবৈধ্য২০০০ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথমে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘মায়সোরের শাড়ির বার্ষিক বিক্রি… দুই কাস্টমার একটি শাড়ি নিয়ে মারামারি করছে।’

টুইটারে প্রকাশের পরই ভিডিওটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেকে এটি নিয়ে হাসি-তামাশা ও ঠাট্টা করেছেন।

একজন লিখেছেন, ‘কী হচ্ছে সেদিকে না তাকিয়ে যারা কেনাকাটা করছেন তাদের পছন্দ হয়েছে, হট্টগোলের দিকে কোনো মনোযোগ নেই।’

আরেকজন লিখেছেন, ‘শাড়ি শুধুমাত্র একটি কাপড়ের টুকরো নয়, এটি আবেগ।’

অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘তাদের শাড়ির কি চাহিদা এই দৃশ্য তাই প্রমাণ করছে। এই ভিডিও বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারবে তারা।’

মজা করে আরেকজন লিখেছেন, ‘এই দেশে, আমাদের এমন মানুষ আছে যারা জমি, অর্থ ও শাড়ি নিয়ে লড়াই করে।’ সূত্র: এনডিটিভি

https://twitter.com/i/status/1649996551174098945

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page