May 14, 2026, 6:37 am
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ২৮৯ জনের মৃত্যু ; শনাক্ত ৩৪ হাজার ৩৭৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৮৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪ হাজার ৩৭৯ জন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪৯ হাজার ৩৯৮ জন। আর মৃত্যু হয়েছিল ১২৩ জনের।

শ্বাসতন্ত্রের এ সংক্রামক ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি ৫ হাজার ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন রাশিয়াতে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৩২ জন সংক্রমিত হয়েছেন ইউরোপের দেশ রোমানিয়ায়। আর তৃতীয় সর্বোচ্চ ৫ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার মানুষ। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৮৩৪ জন। একদিনের ব্যবধানে দেশটিতে সংক্রমণ অর্ধেকে নেমে এসেছে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে জার্মানিতে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। মৃত্যুর দিকে দিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে রোমানিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৬১৫ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৬০ হাজার ২০০ জনে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page