November 19, 2026, 11:32 am
শিরোনামঃ
আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প মার্কিন বার্তার পরও জাতীয় স্বার্থে কোনো ছাড় নয় : ইরান
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের রুমা উপ‌জেলার পাইন্দু ইউনিয়‌নের দুর্গম মুয়াল‌পিপাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র দুই গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হো‌সেন।

তি‌নি ব‌লেন, ভোর থেকে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা ঢাকা পোস্ট‌কে ব‌লেন, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কয়জন হতাহত হ‌য়ে‌ছে এখনো জানা যায়নি। মুয়াল‌পিপাড়ার ৫০টি মারমা প‌রিবার রুমা সদ‌রে আশ্রয় নিয়েছে। এখন ওই এলাকা জনশূন্য।

এ বিষয়ে রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লা‌চিং মারমা জানান, পাইন্দু ইউনিয়নের মুয়াল‌পিপাড়ায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স‌ঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক (সংস্কার) গ্রুপের গোলাগু‌লি হয়েছে ব‌লে পাড়াবাসীদের মাধ‌্যমে জান‌তে পে‌রে‌ছি। ঘটনাস্থ‌লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেছে। কতজন হতাহত হ‌য়ে‌ছে তা এখ‌নই বলা সম্ভব হ‌চ্ছে না।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page