April 12, 2026, 11:42 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের মিউজিয়ামে রাশিয়ান হামলায় জেলেনস্কির নিন্দা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, রাশিয়া ইউক্রেনের ইতিহাস ও সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে। একটি জাদুঘরে ‘বর্বরোচিত’ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হওয়ার পর তিনি একথা বলেন।
জেলেনস্কি উত্তর-পূর্বে ফ্রন্টলাইনের কাছাকাছি শহর কুপিয়ানস্কের একটি স্থানীয় ইতিহাস জাদুঘরে রশ হামলার  কথা জানিয়েছেন এবং তার সান্ধ্যকালীন ভিডিও ভাষণে হতাহতের এই আপডেট দিয়েছেন।
তিনি বলেন, ‘রাশিয়া এই হামলায় দুই নারীকে হত্যা করেছে। আহত হয়েছে ১০ জন। তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’
এর আগে, তিনি একজনের মৃত্যুর খবর দিয়েছিলেন। জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ‘একেবারে বর্বর পদ্ধতিতে ইউক্রেনীয়দের হত্যা করার’ এবং ‘আমাদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য সবকিছু করছে। আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের জনগণ’ সবকিছুই ধ্বংস করতে চায়।
তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গেছে সামরিক ইউনিফর্মের লোকদের একটি আংশিক ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এবং ভবনটির জানালাও ভেঙে গেছে।
তার ভিডিও ভাষণে তিনি বলেন, রাশিয়া মোট ৬০টিরও বেশি জাদুঘর ও গ্যালারি ধ্বংস করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page