July 31, 2026, 1:06 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে পিস্তল ও মাদকসহ ৩ যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ও দূর্গাপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে ফজলু, সাইফুল ইসলাম সোহেল ও জুবায়ের হোসেন ফয়সাল নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৪৭ বোতল বিদেশী মদ, ৩ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।

এর আগে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক দল।

এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব ও থানার ওসি মীর জাহেদুল হক রনি।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page