July 31, 2026, 1:06 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নীলফামারীতে ৩৮ মামলার আসামি মবু ডাকাত গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে মবু মিয়া (৫২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে কিশোরগঞ্জ উপজেলা শহরের পুঁটিমারি ভেড়ভেড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মবু মিয়া পুঁটিমারি ভেড়ভেড়ি পশ্চিমপাড়া উত্তর কালিকাপুর এলাকার মৃত মোজ্জামেল হকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়।

তিনি বলেন, মবু ডাকাত কুখ্যাত মাদক চোরাকারবারি ও উত্তরবঙ্গের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। তিনি দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে অবস্থান করে মবু ডাকাত অপরাধমূলক কার্যক্রম চালাতেন। এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৩৮টি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে একটি মাদক মামলার ওয়ারেন্ট হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page