July 31, 2026, 1:06 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল আলীম (৪০) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মোহম্মদপুর গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলীম ওই গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল গণির ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। আব্দুল আলীমের অংশ বিক্রি হয়ে গেলেও বৃহস্পতিবার শরিকদের মধ্যে জমি ভাগ হয়। সকালে জমিতে গেলে আগে থেকে প্রস্তুত প্রতিপক্ষ জমির বর্তমান মালিক ও তার চাচা একই এলাকার আবুল হোসেনের ছেলে খলিলুর রহমানের ওপর হামলা করে। আব্দুল আলীম বাধা দিলে তাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের মাঠের লোকজন ছুটে এসে আহত খলিলুর রহমানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসাপাতালে পাঠানো হবে। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page