March 26, 2026, 5:08 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

১৩ বছর পর সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বুধবার সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে ‘টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি।

রাইসির এ সিরিয়া সফর হবে গত ১৩ বছরের মধ্যে দেশটিতে কোনো ইরানি প্রেসিডেন্টের প্রথম সফর। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১০ সালে সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন।

আকবারি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্যের মোকাবিলায় প্রেসিডেন্ট রাইসির দু’দিনব্যাপী দামেস্ক সফর দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে।

ইরানি রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট রাইসির এ সফর শুধু তেহরান ও দামেস্কের স্বার্থই রক্ষা করবে না সেইসঙ্গে এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও উপকৃত হবে। আকবারি বলেন, আঞ্চলিক পরিস্থিতিতে যে পরিবর্তন ঘটছে তার প্রেক্ষাপটে এই সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দামেস্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরনাকে আরও বলেছেন, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সিরিয়া সফরের ফলে আরও যেসব দেশ মার্কিন আধিপত্য ও নিষেধাজ্ঞার শিকার তারাও আশাবাদী হয়ে উঠবে এবং মার্কিন বিরোধী বলয়ে যোগ দিতে উৎসাহী হবে।  সূত্র : পার্সটুডে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page