September 19, 2026, 10:38 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী র‍্যাব সেজে অপহরণের চেষ্টা ; দুই পুলিশ সদস্য কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : র‍্যাব সেজে অপহরণের চেষ্টার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক পুলিশ কনস্টেবলসহ ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরএমপির দামকুড়া থানার কনস্টেবল মো. আবু হেনা মোস্তফা কামালের (৩০) বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অপরজন রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার রাব্বি ইসলাম (২৭)।

তাদের বিরুদ্ধে রোববার সকালে উপজেলার চাপল গ্রামের বাসিন্দা মো. বুলবুল হোসেন গোদাগাড়ী থানায় মামলা করেছেন বলে জানান ওসি।

তিনি আরও জানান, মামলায় দুজনের বিরুদ্ধে পেনাল কোডের ১৭১ ও ৩৯২ ধারায় ডাকাতি ও মিথ্যা পরিচয়ের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, শনিবার রাত ৯টায় কামাল ও রাব্বি মোটরসাইকেলে চাপল গ্রামে যান। বুলবুল সে সময় একটি চায়ের দোকানে বসেছিলেন।

কামাল ও রাব্বি নিজেদের র‌্যাব সদস্য হিসেবে পরিচয় দিয়ে বুলবুলকে কাওসার নামে কারও বাড়ি দেখাতে বলে। বুলবুল তাদের পরিচয়পত্র দেখতে চাইলে, কামাল তাকে হাতকড়া দেখান এবং তার মোবাইল ফোনে র‌্যাবের ইউনিফর্ম পরা ছবি দেখান।

সে সময় রাব্বি বুলবুলের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। বুলবুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কামাল ও রাব্বিকে আটক করে। পরে বুলবুল র‍্যাবকে ফোন করে।

রাত ৯টা ৪৫ মিনিটে র‌্যাব-৫ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। রোববার সকালে দুজনকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করার পর তাদের আদালতে হাজির করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page