April 17, 2026, 11:33 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে ‘তুমি’ বলে সম্বোধন করায় কোরআনে হাফেজসহ ৮জনকে কুপিয়ে জখম 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে ‘তুমি’ বলে সম্বোধন করায় কোরআনে হাফেজসহ ৮ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে খলিল সরদার ও তার লোকজনের বিরুদ্ধে। রবিবার (৩০ এপ্রিল)  বিকেলে সদর উপজেলার খাগদি এলকায় এ ঘটনা ঘটে। এদিকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ফেরদৌস তালুকদার (১৫), মাসুদ তালুকদার (২২), ওহিদ তালুকদার (৪৫) হৃদয় বেপারী (২৫), বাসার বিশ্বাস (৩৫), সরোবর শেখ (৩৩)। মাসুদ তালুকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল ও ভূক্তভোগী পরিবার জানায়, শুক্রবার জুমার নামাজের পরে খলিল সরদারের ছোট ছেলে জীবনকে হাফেজ ফেরদৌস তালুকদার তুমি বলে সম্বোধন করায় তাকে মারধর করে খলিলের ছেলে ও তার লোকজন।

বিষয়টি স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা পালিয়ে যায়। রবিবার বিকেলে বাড়ির পাশে ডেকে নিয়ে খলিল সরদারের ছেলে ও তার লোকজন মিলে হাফেজ ফেরদৌস তালুকদারকে মারতে থাকে। তার চিৎকার শুনে ফেরদৌস এর বড় ভাই মাসুদ তালুকদারসহ তার পরিবারের লোকজন তাকে বাঁচাতে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে মাসুদ তালুকদারের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূক্তভোগীর মা রিনা বেগম বলেন, ‘খলিল সরদারের ছেলে ইমন সরদার, রাজিব সরদার, রুমন সরদার, জীবন সরদার ও তাদের লোকজন, ফয়সাল সরদার, বাদল সরদারসহ ২০ থেকে ৩০ জন লোক মিলে আমার দুই ছেলে স্বামীসহ যারা তাদেরকে বাঁচাতে এসেছে তাদেকেও মারধর করে জখম করেছে।

আমার ছোট ছেলে ফেরদৌস তালুকদার কোরআনে হাফেজ সে ইমামতি করে একটি মসজিদে, তাকে এমনভাবে কোপাইছে দেখলে যেকোন লোক বেহুশ হয়ে যাবে। এছাড়া আমার বড় ছেলেকে এমন ভাবে মারছে তাকে এখন ঢাকা নেওয়া লাগছে।’

হাফেজের বাবা ওহিদ তালুকদার বলেন, ‘আমার ছেলে তুমি বলার অপরাধে তারা আমার ছেলেদেরকে মারধর করেছে তারা এলাকায় সন্ত্রাস বাহিনী করছে তাদের কথা না শুনলে তারা সবাইকে এভাবে মারে। তাদের যন্ত্রণায় আমরা এখন থাকতে পারিনা। আমার ছেলেদেরকে কোপানোর পরও এক ঘন্টা তারা আমাদেরকে ঘর বন্দী করে রাখছে। কোন মতে আমরা সেখান থেকে ছুটে হাসপাতালে আছি।’

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাওরিন আফরোজ বলেন, ‘বিকেলে খাগদি  এলাকা থেকে কিছু রোগী এসেছে তাদের মধ্যে মাসুদ তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ঢাকা পঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এদিকে অভিযুক্ত খলিল সরদার বলেন, ‘আমরা তাদেরকে মারি নাই। তারা আমাদেরকে মারছে।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো  হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page