September 18, 2026, 9:46 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

সরকারের দেওয়া মদ খেয়ে নেশায় আক্রান্ত হওয়ায় চাকরি যাচ্ছে ৩০০ ভারতীয় পুলিশের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পুলিশ ও সেনা সদস্যরা সরকারীভাবে মদ পেয়ে থাকে। সেই মদ খেয়ে চাঙ্গা থেকে কাজ করতে হয়। তবে সেই মদ খেয়ে যদি নেশায় আক্রান্ত হলেই বিপদ। সরকারের দেওয়া মদ্যপানে অভ্যস্ততা ও শারীরিকভাবে পুলিশে কাজ করার মতো অবস্থা না থাকায় ৩০০ পুলিশ সদস্যকে অবসরে পাঠাচ্ছে  আসামের প্রশাসন। ইতিমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মদ্যপানে অভ্যস্ত এমন তিনশজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের জন্য থানা, পুলিশের অফিসে কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তারা এতটাই নেশাগ্রস্ত যে অফিস টাইমেও মদ খাচ্ছেন।

তিনি আরও বলেন, তাদেরকে আগাম অবসর দিয়ে নতুন লোক নেওয়া হবে। এই সিদ্ধান্তের আগে অভিযুক্তদেরকে অনেকবার সতর্ক করা হয়েছে এবং বিভাগীয় সাজা যা দেওয়া হয়েছে। তাতে কাজ না হওয়ায় এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, যাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে তারা অর্ধেক বেতন পাবেন।

আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের পুলিশকর্মীদের মধ্যে মদ পানের প্রবণতা বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে পুলিশ কর্মীদের কাজে। নেশাগ্রস্ত পুলিশের আচরণ সরকারকে অস্বস্তিতে ফেলেছে। টিভি ক্যামেরার সামনে অশ্রাব্য ভাষায় গালমন্দ, অসদাচরণ, কিছুই বাদ থাকছে না।

এদিকে রাজ্যের কিছু পুলিশ সদস্য জানিয়েছেন, অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা তাদেরকে ডিউটিতে থাকতে হয়। দিনের পর দিন অনেকে নাইট ডিউটি করেন। তখন অনেকেই মদের আশ্রয় নেন। এভাবেই নেশাগ্রস্ত হয়ে পড়েন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page