July 31, 2026, 1:22 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

যশোরে কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের কেশবপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের বুজতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের জাহাঙ্গীর জোয়াদ্দার (৪০), তার ছেলে মোস্তাইন (১৭) এবং একই উপজেলার আঠারোমাইল এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে বাবা-ছেলেকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় উদ্ধার করে গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কেশবপুর থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর জোয়াদ্দার ও তার ছেলে মোস্তাইন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোলাম মোস্তফার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান এবং গোলাম মোস্তফা গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পথিমধ্যেই আহত গোলাম মোস্তফা মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় হাসপাতাল এলাকায় নিহতদের স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page