September 19, 2026, 9:40 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরে বাস উল্টে ১ জন নিহত ; আহত ২০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে বাসু কর্মকার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন প্রায় ২০ জন।

বুধবার (৩ মে) সকালে উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসু কর্মকার ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।

পুলিশ ও বাসের যাত্রীরা জানায়, বুধবার সকালে যাত্রীভর্তি বাসটি যশোর থেকে ছেড়ে দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁক নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের একজন যাত্রী নিহত এবং প্রায় ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page