July 16, 2026, 6:03 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

পদ্মা নদীতে গরু ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা লুট ; নৌ পুলিশের অভিযানে ৭ ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে আরিচা হাটে গরু বিক্রি করে দৌলতদিয়ায় ফিরছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে পদ্মা নদী পারাপারের সময় তাদের ট্রলারে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায় ডাকাতদল। এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

গ্রেফতারদের কাছ থেকে নগদ ৩৪ লাখ ৬১ হাজার ৮৪২ টাকা এবং স্পিডবোট তল্লাশি করে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, একটি কাটার, ছয়টি ছেনি ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- মহসিন সরকার (৩০), তাজুল ইসলাম (৩০), সিদ্দিকুর রহমান (৩০), শাহিন বেপারী (৩৫), মেহেদী (২৫), সিহাব (২২) ও এবাদুল বেপারী (৪০)।

বুধবার (৩ মে) দুপুরে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ড বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি জরুরি সেবা ৯৯৯ নম্বর ও স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোটে দ্রুত পালানোর সময় তাদের ধাওয়া করে নৌ পুলিশ। তখনই খবরটি ফরিদপুর, নারায়ণগঞ্জ ও চাঁদপুর অঞ্চলের বিভিন্ন নৌ থানা/ফাঁড়িকে জানালে ফরিদপুরের কোতোয়ালী নৌ পুলিশ ফাঁড়ি ও চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি যৌথভাবে অভিযানে অংশ নেয়।

তিনি বলেন, ডাকতরা ফরিদপুর অঞ্চলের পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন ডহুরীর খাল দিয়ে দিঘীরপাড় হয়ে চাঁদপুর অঞ্চলের মেঘনা নদীতে প্রবেশ করে। নৌ পুলিশের একাধিক দল ডাকাতদের পিছু ধাওয়া করতে থাকে। একপর্যায়ে মুন্সীগঞ্জ সদর থানাধীন বাঘাইকান্দি গ্রামের খালে প্রবেশের সময় ডাকাতরা নৌ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। নৌ পুলিশের চতুর্মুখী ধাওয়ায় ডাকাতদল মুন্সীগঞ্জের সদর থানাধীন বাঘাইকান্দি গ্রামের খালপাড়ে স্পিডবোট রেখে পালানোর চেষ্টা করলে নৌ পুলিশ, স্থানীয় গ্রামবাসী ও জেলা পুলিশের সহায়তায় ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।

নৌ পুলিশ প্রধান বলেন, নৌপথ অপরাধমুক্ত রাখতে ও নৌপথের যাত্রীদের নিরাপত্তা বিধানে নৌ পুলিশ কাজ করছে। নৌ পুলিশ গরু ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতদলের লুণ্ঠিত অর্থ উদ্ধার করেছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page