February 14, 2026, 1:22 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে ধান কাটা শুরু

বশির আল-মামুন, চট্টগ্রাম : শস্যভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলের তিনটি অংশে পাকা বোরো ধান কাটছেন কৃষকরা। ধানের আশানুরূপ ফলন হওয়ায় তারা খুশি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এরমধ্যে গুমাইবিলে হাইব্রিড জাতের ছক্কা, টিয়া, সুরভী-১, তেজগুল্ড, হিরা-২, হিরা-৬, ইস্পাহানি -৮, সিনজেন্টা ১২০৩ এবং ১২০৫, জনক রাজ, উফশী জাতের ব্রি ধান ৮৮, ২৯, ৭৪, ৮৪, কাটারী জাতের ধানের আবাদ হয়েছে। দেখা গেছে, গুমাইবিলে ব্রি ধান ৮৮ জাতের চাষাবাদ বেশি হওয়ায় কৃষকরা বোরো ধান কাটতে পারছেন। ইতিমধ্যে চন্দ্রঘোনা, মরিয়মনগর, ব্রহ্মোত্তর অংশে এ জাতের ধান কাটা শুরু করেছেন তারা। মরিয়মনগরের কৃষক মো. ফরিদ উদ্দীন বলেন, ৬০ কানি জমিতে বোরো ধান চাষ করেছি। যার বেশিরভাগই ব্রি ধান ৮৮। ইতিমধ্যে ১০ কানি জমির ধান কেটেছি। ফলন কানিপ্রতি ১ মেট্রিক টন। এ ধান সরু হওয়ায় বাজারমূল্যও বেশি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার বলেন, কৃষকদেরকে বোরো ধান চাষে ব্রি কর্তৃক উদ্ভাবিত ব্রি ধান ৮৮, ৯২ সহ হাইব্রিড ধান চাষাবাদে উদ্বুদ্ধ করেছি। কৃষকরা এ জাতগুলো এবার বেশি চাষাবাদ করেছেন। ব্রি ধান ৮৮ জাত অন্যান্য জাতের চেয়ে ৭–১০ দিন আগাম হওয়ায় এখন গুমাইবিলে এ জাতটির ধান কাটা শুরু হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ‘রাঙ্গুনিয়ায় ধান কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় ১০ ভাগ ধান কাটা হয়ে গেছে। এবারও ধানের উৎপাদন বরাবরের মতো রেকর্ড ছাড়িয়ে যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক আতিক উল্লাহ বলেন গুমাই বিল সহ পুরো চট্টগ্রামে হাইব্রিড বোরো ধানের ফলন ভাল হয়েছে। যদি বৃষ্টি না হয় আবহাওয়া অনুকূলে থাকে তাহলে কৃষকেরা আশাতীত ধান ঘরে তুলতে পারবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page