March 26, 2026, 6:29 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরান-সিরিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দামেস্ক সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দু’দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করেছেন। দু’দিনের সফরে বুধবার দামেস্কে পৌঁছেই প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রাইসি।

সাক্ষাতে দু’দেশের জনগণের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের মানুষের স্বার্থে একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির ওপর দুই প্রেসিডেন্ট গুরুত্ব আরোপ করেন।

কৌশলগত সহযোগিতা চুক্তির পাশাপাশি বাণিজ্য, তেল ও জ্বালানি, ইঞ্জিনিয়ারিং, আবাসন, রেল, আকাশপথে যোগাযোগ, মুক্ত বাণিজ্য অঞ্চল, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং পরস্পরের দেশে জিয়ারতকারীদের যাতায়াতের সুবিধা করে দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ১৪টি সমঝোতা স্মারকে সই করেন রাইসি ও আসাদ।

এর আগে ইরানের প্রেসিডেন্ট একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে বুধবার দামেস্কে পৌঁছান। ২০১০ সালের পর এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট সিরিয়া সফর করলেন। ২০১০ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন।

ইরানের সড়ক পরিবহণমন্ত্রী এবং ইরান-সিরিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের সভাপতি মেহরদাদ বাজরপাশ স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোকে গুরুত্ব ও সংখ্যার দিক থেকে ‘অভূতপূর্ব’ বলে জানিয়েছেন। এসব চুক্তি বাস্তবায়িত হলে ইরান ও সিরিয়ার মধ্যকার সহযোগিতা বহুগুণে বেড়ে যাবে।

বুধবারের আলোচনায় ইরান ও সিরিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন সহজ করার লক্ষ্যে একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার উপায় নিয়েও কথা বলেন দু’দেশের কর্মকর্তারা।

এছাড়া ইরানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার এবং সিরিয়ায় অবস্থিত বিবি জয়নাব সালামুল্লাহি আলাইহার মাজার জিয়ারত করার সুযোগ করে দেওয়ার জন্য দু’দেশের মধ্যে একাধিক সাপ্তাহিক ফ্লাইট চালুর বিষয়েও সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page