July 31, 2026, 1:26 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ; আহত ৫

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (৪ মে) সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মখলেছ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান উদ্দিন (৬০), একই উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে খুকুমনি (৭) ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ১১ মাস বয়সী ছেলে রাফান।

নিহতের স্বজনরা জানান, নিহত খুকুমনি ও রাফান মামাতো-ফুফাতো ভাইবোন। রাফানকে ডাক্তার দেখাতে সকালে পাখিভ্যানযোগে মা-দাদি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, আজ সকালে কালীগঞ্জ থেকে হতাহতরা ব্যাটারিচালিত ভ্যানযোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয় আরও পাঁচজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আজকের বাংলা তারিখ



Our Like Page