July 31, 2026, 1:26 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে বড় ভাইকে হত্যার ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  ছোট ভাই র‌্যাবের হাতে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আবুল খায়েরকে গ্রেফতার করেছে র‌্যাব। ৩ মে রাতে তাকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খায়ের ১৯৯৩ সালে নিজ ভাইকে কুপিয়ে হত্যার পর থেকে দীর্ঘ ৩০ বছর দেশের বিভিন্ন স্থানে নাম পাল্টিয়ে বসবাস করে আসছিলেন। গ্রেফতারকৃত খায়ের ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের অলি আহাম্মদের ছেলে।

র‌্যাব জানায়, ১৯৯৩ সালের ২৭ জুন বল্লভপুরের নিজ বাড়িতে জমির ভাগবাটোয়ারা নিয়ে বাকবিতন্ডায় নিজ ভাই আবু তাহেরকে কুপিয়ে হত্যা করে আবুল খায়ের এবং আবদুল কাদের। এ ঘটনায় নিহতের বোন আমেনা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় আদালত দুই সহোদর আবুল খায়ের ও আবদুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে দন্ডপ্রাপ্তরা দেশের বিভিন্ন স্থানে নিজেদের নাম পাল্টিয়ে বসবাস শুরু করে। গ্রেফতার এড়াতে আবুল খায়ের নিজের নাম মিজান দাবী করে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে।

বৃহস্পতিবার দুপুরে  ‌র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন পর্যন্ত ‌র‌্যাব আবুল খায়েরকে নজরদারিতে এবং ও আবদুল কাদেরকে গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রাখে।
বুধবার রাতে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করা হয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সে নিজের নাম আবুল খায়ের বলে স্বীকার করে। একই সাথে সে দীর্ঘ ৩০ বছর যাবৎ গ্রেফতার এড়াতে নাম পাল্টিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার বিষয়টি নিশ্চিত করে।

সংবাদ সম্মেলন শেষে তাকে ছাগলনাইয়া থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

এ সময় ফেনীস্থ  র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার রবিউল হাসান সরকার উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page