July 28, 2026, 8:55 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহ স্কুলের ল্যাব থেকে ৮টি কম্পিউটার চুরি করেছে নিরাপত্তাকর্মীর ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের আইসিটি ল্যাব থেকে চুরি হওয়া সাত ল্যাপটপের ছয়টি ও একটি ডেস্কটপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪মে) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি হওয়া এসব ল্যাপটপ উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার ওই স্কুলের আইসিটি ল্যাবের গেটের তালা কেটে সাতটি ল্যাপটপ ও একটি ডেস্কটপ চুরি করে নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হবির ছেলে ইয়াসিন আহমেদ দিহান ও তার বন্ধু বিনয়কে আটক করে জিজ্ঞাসা করা হয়। তবে বিনয়ের সংশ্লিষ্টতা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আর চুরির মামলায় নিরাপত্তাকর্মীর ছেলেকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, চুরির মামলায় গ্রেফতার করে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হবির ছেলে ইয়াসিন আহমেদ দিহানকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে নগরের কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ল্যাপটপ ও ডেস্কটপ উদ্ধার করা হয়। বাকি ল্যাপটপ উদ্ধারে পুলিশের অভিযান চলছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page