July 31, 2026, 2:28 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে ২৭ হাজার ইয়াবা ও কোটি টাকার হেরোইন উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এক কোটি টাকা মূল্যের হেরোইন ও ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাটুলপাড়া আমবাগান এলাকায় ভারতীয় সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারিদের ফেলে যাওয়া এসব মাদকদ্রব্য বিজিবি উদ্ধার করে।

বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইটি বস্তা ফেলে পালিয়ে যায় পাঁচ চোরাকারবারি। পরে বস্তা দুটি উদ্ধার করে ১ কেজি হেরোইন ও ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page