September 19, 2026, 8:38 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে স্কুলশিক্ষককে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক ও সার ব্যবসায়ী মিজানুর রহমান মুকুকে (৪৭) গুলি করে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ মে) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবন গ্রামের কলম শেখের ছেলে শাকিবুল হাসান (১৬), আনন্দ সরকারের ছেলে আকাশ সরকার (১৯), ইন্দ্রজিৎ সরকারের ছেলে রামপ্রাসাদ সরকার, অজিৎ সরকারের ছেলে বিজয় সরকার (১৮) ও অরবিন্দু সরকারের ছেলে বাদল সরকার (১৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মিজানুর রহমান পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে তার সারের ব্যবসা ছিল। গত রোববার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে সারের দোকানের হালখাতা শেষ করে ব্যক্তিগত মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হন। পথিমধ্যে বলাই বিশ্বাসের বাড়ির সামনে রাস্তা ভাঙা থাকায় মোটরসাইকেলের গতি কমলে আগে থেকেই ওৎ পেতে থাকা ৮/১০ জন ছিনতাইকারী তার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তার নিকট টাকা না পেয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মিজানুরের মাথায় গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো.রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ মো. সাইদুর রহমান, পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page