October 16, 2026, 11:20 am
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়লো রাক্ষুসে সাকার ফিস

বশির আল–মামুন: কাপ্তাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীতে জেলেদের জালে দ্বিতীয় বারের মতো ধরা পড়লো বিদেশী প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস। শুক্রবার (৫ মে) সকাল ১০ টায় চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু এলাকার কর্ণফুলি নদীতে মাছ ধরতে গিয়ে ঐ এলাকার আবির মল্লিক শুভর জালে এই মাছ ধরা পড়ে। এর আগে ২০২২ সালের ২ জানুয়ারি বেলা ১২ টার দিকে কাপ্তাইয়ের শিলছড়ির সীতাঘাট এলাকায় মাছ ধরার সময় ঐ এলাকার জেলে মোঃ রহমত আলীর জালে এই মাছটি প্রথমবারের মতো ধরা পড়ে। আবির মল্লিক শুভ এই প্রতিবেদককে জানান, আমি, অধীর মল্লিক, প্রিয়তোষ মল্লিক, মো: ইলিয়াস ও সনজিত মল্লিক কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে আজ ( শুক্রবার) সকাল ১০ টায় এই মাছটি আমাদের জালে পাই। পরে জানতে পারলাম এটা নিষিদ্ধ মাছ। আমরা সেটা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এর কাছে পৌঁছে দিব। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। গত ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় এর আইন অধিশাখার এক প্রজ্ঞাপনে দেশে চুড়ান্তভাবে এই মাছ আমদানী, বিপণন, বংশ বিস্তার এবং চাষ নিষিদ্ধ ঘোষণা করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page