June 16, 2026, 7:16 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

সুদানে ১০ লাখেরও বেশি পোলিও ভ্যাকসিন লুটপাটের মাধ্যমে ধ্বংস : ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে শিশুদের জন্য ১০ লাখেরও বেশি পোলিও টিকা লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এপ্রিল থেকে সহিংসতার উত্থানের সময় এই ঘটনা ঘটে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

ইউনিসেফের জরুরি কর্মসূচির উপ-পরিচালক হ্যাজেল ডি ওয়েট রয়টার্সকে এক ইমেইলে বলেন, ‘দক্ষিণ দারফুরের বেশ কয়েকটি কোল্ড চেইন স্থাপনা লুট, ক্ষতিগ্রস্থ ও ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ১০ লাখেরও বেশি পোলিও ভ্যাকসিন রয়েছে।’

২০২২ সালের শেষের দিকে ইউনিসেফ সুদানে পোলিও প্রাদুর্ভাবের পর টিকাদান কর্মসূচি শুরু করে। তারা পোলিও টিকাদান কর্মসূচির একটি সিরিজের মাঝখানে ছিল। পোলিও প্রধানত পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে। এটি শিশুদের মধ্যে পক্ষাঘাতের পাশাপাশি মৃত্যুর কারণ হতে পারে।

২০২০ সালে আফ্রিকাকে বন্য পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে গত বছর থেকে মালাউই, মোজাম্বিক ও সুদানে আমদানি করা পোলিও কেসের খবর পাওয়া গেছে। গত মাসে সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২৮টি হামলা হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটাবেজে দেখা গেছে।

সুদানের ক্ষমতা নিয়ে সামরিক ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের লড়াই শুরু হওয়ার পর থেকে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ অনেক মানবিক সহায়তা সংস্থা তাদের স্থাপনায় লুটপাটের খবর দিয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য অনুযায়ী, লুটপাটের কারণে ১.৩ মিলিয়ন থেকে ১.৪ মিলিয়ন ডলার মূল্যের সরবরাহ নষ্ট হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page