August 26, 2026, 9:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

আমাজন রক্ষার আহ্বান জানিয়েছেন রাজা চার্লস : ব্রাজিলের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা বলেছেন, কট্টর পরিবেশবিদ রাজা তৃতীয় চার্লস তাকে ব্যক্তিগতভাবে আমাজন রেইনফরেস্ট রক্ষার অনুরোধ জানিয়েছেন।

তৃতীয় চার্লসের অভিষেকের প্রাক্কালে লুলা ও ব্রিটিশ রাজ শুক্রবার (৫ মে) সন্ধ্যায় লন্ডনের বাকিংহাম প্যালেসে মিলিত হন।

লন্ডনে শনিবার (৬ মে) প্রেস কনফারেন্সে লুলা বলেন, রাজা আমাকে প্রথম যে কথাটি বলেছেন তা হলো আমি যেন আমাজনকে রক্ষা করি। তখন আমি বলেছি, আমার সহায়তা প্রয়োজন।

লুলা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শুক্রবারের বৈঠকের পর ব্রিটেন আমাজন রক্ষা তহবিলে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার করেছে।

আমাজন রেইন ফরেস্ট রক্ষায় ২০০৮ সালে তহবিলটি গঠন করা হয়। লুলা জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর জানুয়ারিতে আবার ক্ষমতায় ফিরে আসেন। দায়িত্ব নেওয়ার কালে লুলা আমাজন রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট আমাজনের ৬০ শতাংশের অবস্থান ব্রাজিলে। এদিকে, শনিবার অভিষেককালে লুলা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন এবং উভয়ে ইউক্রেন নিয়ে টেলিফোনে কথা বলতে সম্মত হন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page