April 17, 2026, 4:16 pm
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে যুদ্ধাপরাধে ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে যুদ্ধাপরাধ মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলিম উদ্দিন খান (৭৭) কে গ্রেফতার করেছে।

রবিবার (৭ মে) দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ রাশেদুজ্জামানের নেতৃত্বে পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার কাওরাঈদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে যুদ্ধারপরাধী মোঃ আলিম উদ্দিনকে গ্রেফতার করে। ২০১৪ সালে আলিম উদ্দিন খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ২০২১ সালের ২১ ফেব্রয়ারি বৃহস্পতিবার আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনালে মোঃ আলিম উদ্দিন খান সহ গফরগাঁও উপজেলার ৮ জনকে কারাদন্ড দেওয়া হয়। আলিম উদ্দিন খানসহ ৫ জনকে ২০ বছর করে কারাদন্ড এবং ৩ জনকে আমৃত্য কারাদন্ড দেওয়া হয়। আলিম উদ্দিন খানের বাড়ি উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামে । তার পিতার নাম মৃত আব্দুল গফুর খান।

থানা পুলিশ, এলাকাবাসী ও মামলার বাদী পরিবার সূত্রে জানা গেছে, আলিম উদ্দিন খান ৭১ এর মহান মুক্তিযুদ্ধে স্বাধিনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়। সে তার সশস্ত্র রাজাকার সহযোগী ফয়জুল্লাহ, আব্দুর রাজ্জাক, সামসুজ্জামান কালাম, আব্দুল খালেক, বাদশা, খলিলুর রহমান মীর গংদের নেতৃত্ব দিয়ে গফরগাঁও উপজেলার নিগুয়ারি, টাংগাব, দত্তেরবাজার ইউনিয়নের গ্রামে গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরন, আটক, নির্যাতন,মুক্তিপণ আদায়, ধর্ষনসহ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটনে অংশগ্রহন করে।

২০১৪ সালের সাধুয়ার গ্রামে আফাজ উদ্দিন বাদী হয়ে তার ও তার সহযোগীদের নামে মানবতাবিরোধী মামলা দায়ের করে। ২০১৭ সালের ৬ এপ্রিল বৃহস্পতিবার ট্রাইবুনাল তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ব্যাপারে পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার কাছে চ্যালেঞ্জ ছিল যুদ্ধাপরাধের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা। ২০ বছরের কারাদন্ডপ্রাপ্ত মোঃ আলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page