July 31, 2026, 3:36 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মারধর ও গুলিতে ১ জন  নিহত ; আহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মারধরে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। দুই গ্রুপের এলোপাতাড়ি গুলিতে এ সময় তিন রোহিঙ্গা আহত হয়েছেন।

রবিবার (৭ মার্চ) ভোরে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রবিবার ভোরে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। রোহিঙ্গারা একজনকে আটক করে মারধর করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হন। পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের স্হানীয় হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, হামলাকারীরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য বলে জানা গেছে। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page