July 28, 2026, 8:58 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষকসহ ১০ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার তালতলীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় নকল সরবারহের অভিযোগে মাদরাসা শিক্ষক ও শিক্ষিকাসহ ১০ জনকে আটক করেছে প্রশাসন। রোববার (৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার ছালেহিয়া আলিম মাদরাসার পাশে একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদরাসার শিক্ষক মো. নাজমুল ও শিক্ষিকা ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদরাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। বাকিরা হলেন, ইয়ামিন, মো. ওবায়দুল, সাফা মনি, মো.কামাল ও শাহ নওয়াজ।

জানা যায়, উপজেলার তালতলী ছালেহিয়া আলিম মাদরাসায় পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা নকল সরবরাহ করছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যান তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা। এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হয় এবং পরীক্ষা কেন্দ্রের পাশে একটি বাসা থেকে নকল সরবরাহের সময় তাদের হাতেনাতে নকলসহ আটক করা হয়। পরে তাদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, আমরা অভিযোগের সত্যতা পাই এবং হাতেনাতে নকলসহ শিক্ষক-শিক্ষিকাদের আটক করি। অভিযুক্তদের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page