September 19, 2026, 6:33 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে বন্য হাতির আক্রমণে এক যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের লামায় বন‌্য হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের কুমারির চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আকতার কুমারির চাককাটা এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, জমির পাকা ধান কেটে ঘরের উঠানে শুক‌া‌তে দি‌য়ে‌ছি‌লেন আকতার। রা‌তে উঠানে বন‌্য হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে লাইট নিয়ে বের হন তিনি। এ সময় হাতির দল তা‌কে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়।

লামা বন বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল জানান, ঘটনাস্থলে বনবিভাগের লোক গেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হ‌বে।

লামা থানার পুলিশ উপ-পরিদর্শক মো. নাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার ক‌রে‌ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page