September 19, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলনায় গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার আফিলগেট বাইপাস সড়কে গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষে হেলপার আফজাল শেখ (৬১) নিহত হয়েছেন। সোমবার (৮ মে) ভোরে নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল শেখ গোপালগঞ্জের মৃত মুনসুর আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই চালক নুর ইসলাম শেখ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে তিনজন গেটম্যানের কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, আজ ভোর ৫টার দিকে আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মুরগি বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিন পিকআপটিকে বেশখানিক দূরে টেনে নিয়ে যায়। ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে আফজাল শেখ মারা গেছেন। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর গেটম্যানকে পাওয়া যায়নি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page