July 31, 2026, 4:54 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়িতে ঢুকে রাবেয়া আক্তার নামে এক কলেজছাত্রীকে ছুড়িকাঘাতে হত্যা করেছে গৃহশিক্ষক। এসময় আহত হয়েছেন নিহতের মা ও ছোট বোন। তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে গৃহশিক্ষক সাইদুল পলাতক।

সোমবার রাত ৮টার দিকে সিটি করপোরেশনের দক্ষিণ সালনায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম।

নিহত রাবেয়া আক্তার আবদুর রউফের মেয়ে। অভিযুক্ত গৃহশিক্ষক সাইদুল ইসলাম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে।

নিহতের ছোট দুই বোনকে কোরআন শিক্ষার জন্য অভিযুক্ত সাইদুল ইসলামকে গৃহশিক্ষক হিসেবে রাখেন তাদের বাবা। কোরআন পড়ানোর জন্য বাসায় যাওয়ার সুবাদে বড় মেয়ে রাবেয়াকে বিয়ের প্রস্তাব দেয় সাইদুল। তার প্রস্তাবে রাজি না হয়ে তাকে পড়ানোর জন্য নিষেধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সে।

পরে সোমবার সন্ধ্যায় বাড়ির প্রধান গেট খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে হাতে থাকা ছুরি দিয়ে রাবেয়ার মাথায়, গলায়,পায়ে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে অভিযুক্ত গৃহশিক্ষক।

রাবেয়ার চিৎকারে মা ও ছোট বোন দৌড়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে সাইদুল পলাতক রয়েছেন। একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page