July 31, 2026, 4:56 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শামীম রেজা (৩২) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা রোডের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম রেজা সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ও স্থানীয় পশু চিকিৎসক।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শামীম রেজা মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ঢাকাগামী রয়েল পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে সিটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক শামিম আহমেদকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে পাঠানো হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দূর্ঘটনার পর পরই বাস চালক পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ চেষ্টা করছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page