September 19, 2026, 6:31 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে অস্ত্রসহ চরমপন্থি ‘নেপাল বাহিনীর’ সদস্য গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীতে একটি ওয়ান শুটারগানসহ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ (৩০) নামের চরমপন্থি দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ মে) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার (১১ মে) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ব্রিটিশ চরমপন্থি নেপাল বাহিনীর একজন সক্রিয় সদস্য। নেপালের অবর্তমানে এই বাহিনীটি পরিচালনা করছেন নেপালের ভাতিজা ছালাম সরদার। তারা নদীপথে ডাকাতি, রাহাজানি করে জীবিকা নির্বাহ করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামে ব্রিটিশের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ওয়ান শুটারগানসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page