September 19, 2026, 4:25 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজের সন্তানের সামনে নয়ন তারা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। শনিবার (১৩ মে) ভোরে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এই ঘটনা ঘটে। তারা ওই ইটভাটাতে শ্রমিকের কাজ করতেন।

নিহত নয়ন তারা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার তিনঘুড়িয়া এলাকার চাঁন মোস্তাফার স্ত্রী। এই ঘটনায় ইটভাটার শ্রমিকরা স্বামী চাঁন মোস্তফাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, চাঁন মোস্তফা ধরন্তি এলাকার দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। সেখানে অন্যান্য শ্রমিকদের মতো ছাউনি ঘরে স্ত্রী নয়ন তারা ও একমাত্র কন্যা তাজিনকে (১০) নিয়ে থাকতেন। শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ঘুম থেকে জেগে যায় একমাত্র কন্যা সন্তান তাজিন।

বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা স্ত্রীকে দা দিয়ে কোপাতে থাকে। এ অবস্থায় কন্যা তাজিন ঘর থেকে দৌড়ে বের হয়ে পাশের ঘর গুলোর অন্য শ্রমিকদের জেগে তুলে ঘটনাটি জানালে তারা গিয়ে দেখেন নয়ন তারার রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। পরে চাঁন মোস্তফাকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে।

ওসি আরও বলেন, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page