September 19, 2026, 4:27 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণের বারসহ আটক ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৪টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে ডিবি সদস্যরা।

শুক্রবার (১২ মে) রাত ৮টার দিকে শাহাপুর-রায়পুর সড়কের শাহাপুর গ্রামে এক অভিযানে স্বর্ণ উদ্ধার ও আটকের ঘটনাটি ঘটে। এ সময় আটক দুই স্বর্ণ চোরাচালানী আহত হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

আটককৃতরা হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছী গ্রামের মরহুম আব্দুল কাদের খানের ছেলে আনসার বাহিনীর সদস্য মাজহারুল ইসলাম খান পল্টু (৩২), বাড়ান্দী গ্রামের মরহুম আব্দুল আজিজ খানের ছেলে শাহাবুদ্দিন খান (৩৬) ও রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক ঘুগরাগাছী গ্রামের হাশেম খানের ছেলে আছির উদ্দিন (৪২)।

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এদিন রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লবিতে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, জীবননগর উপজেলার রায়পুর-শাহাপুর সড়ক দিয়ে স্বর্ণের একটি অবৈধ চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদে চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) অফিসার ইনচার্জ আব্দুল আলিমের নেতৃত্বে একদল ডিবি সদস্য অভিযানে নামে।

রাত ৮টার দিকে দলটি শাহাপুর গ্রামে অভিযানে যায়। এসময় সন্দেহভাজন দুই জনকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তারা ডিবির দুইসদস্যের ওপর হামলা করার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তিতে দুই চোরাচালানীর হাতে থাকা ধারালো অস্ত্রাঘাতে তারা আহত হয়। এসময় ডিবি সদস্যরা একটি প্যাকেটসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। সেখান থেকে তাদের চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

তাদের কাছে প্যাকেটে মোড়ানো ৪টি স্বর্ণেরবার পাওয়া যায়। যার ওজন ১৫৯ ভরি বা ১ কেজি ৮০০ গ্রাম। বর্তমান যার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।

এ সময় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকির সুলতানার সঙ্গে জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধাসহ পুলিশ ও ডিবির সদস্যগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page