September 20, 2026, 2:02 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি গ্রামে অদূরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা জনতা ট্রাকটি জব্দ করে এবং চালক ও সহকারী চালককে (হেলপার) গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত আয়ান আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের ওবাইদুর রহমান ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, আয়ান চুল কেটে বাইসাইকেলযোগে ফুফুর বাড়ি যাচ্ছিল। ফুফু বাড়িতে না থাকায় সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেয়। এ সময় পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে শিশু আয়ানের মাথা চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ট্রাকের চালক ও সহকারী চালককে হালকা উত্তম-মধ্যম দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন বলে জেনেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page