July 31, 2026, 6:45 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে সন্ত্রাসী গ্রুপের ব্রাশ ফায়ারে প্রতিপক্ষ গ্রুপের ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটি শহরের উপকণ্ঠে সাপছড়ি ইউনিয়নের ছক্রাছড়া এলাকায় প্রতিপক্ষ ২ সশস্ত্র সন্ত্রাসী গুরুপের ব্রাশ ফায়ারে পার্বত্য শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এক চাঁদা কালেক্টর নিহত হয়েছে। তার নাম পলাশ ওরফে রূপান্তর   চাকমা।

রবিবার সকাল ১০টার সময় রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের  ওই স্থানে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে । স্থানীয়  সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি সংগঠনের দায়িত্ব পালন করতে সেখানে একটি ঘরেই অবস্থান করার সময় প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এবং গুলি করে মৃত্যু নিশ্চিত করে তারা  জঙ্গলে চলে যায়।

রাঙ্গামাটির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে এমন একটি খবর শুনেই আমরা পুলিশের একটি টিমকে নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে  রাঙ্গামাটি আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  নিহত পলাশের বাড়ি দীঘি নালার মেরুং এলাকায় তার বাবার নাম লক্ষী চন্ত্র চাকমা। বলে জানা গেছে।

রাঙ্গামাটিতে জেএসএস  কর্তৃক ইউপিডিএফ সদস্যকে হত্যার তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা রবিবার,এক বিবৃতিতে রাঙ্গামাটি সদর উপজেলার মানিকছড়ির ছক্রাছড়া এলাকায় জেএসএস ইউপিডিএফের এক সদস্যকে গুলি করেছে। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপি ডিএফ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page