June 22, 2026, 1:12 pm
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

এম এ কবীর : সংঘবদ্ধভাবে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ঝিনাইদহের একটি আদালত। সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। ২০১৯ সালের ১২ আগস্ট সন্ধ্যায় ঐ স্কুল ছাত্রী বাড়ির পাশে ধর্ষণের শিকার হয়।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা পূর্বপাড়ার বাদশা মিয়া (৩২), খাজুরা জোয়ারদার পাড়ার রুহুল আমিন (৩০) ও বড় খাজুরা গ্রামের মন্নু মিয়া (৩৭)। রায় ঘোষণার পর তাদের স্বজনরা আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি ঘটনার সময় সপ্তম শ্রেণিতে পড়ত। ২০১৯ সালের ১২ আগস্ট সন্ধ্যায় বাড়িতে মা-বাবাকে না পেয়ে খুঁজতে বাড়ির কাছের রাস্তার মোড়ে যায়। এ সময় দুর্বৃত্ত বাদশা মিয়া তার মুখে রুমাল চাপা দিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে সেখানে এসে রুহুল আমিন ও মন্নু মিয়া ও তাকে ধর্ষণ করে। পরে রাত ১২টার দিকে স্থানীয় একটি পার্কের সামনে মেয়েটিকে ফেলে তারা পালিয়ে যায়।
পরে এলাকার লোকজন মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়। সে স্বজনদের কাছে ধর্ষণের কথা জানায়। পরদিন তার বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ধর্ষণ মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০২০ সালের ৩১ আগস্ট এ মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবদেন (চার্জশিট) দেয়। শুনাশি শেষে আদালত আজ বাদশা মিয়া, রুহুল আমিন ও মন্নু মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন। পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বজলুর রহমান। তিনি রায়টিকে দৃষ্টান্ত মূলক উল্লেখ করে বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। তবে এতে অসন্তোষ প্রকাশ করেন আসামিপক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম জোয়ারদার। তিনি এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page