September 20, 2026, 2:03 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরা জেলার পাটকেলঘাটায় ধানবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন। ২৪ জন শ্রমিক ও ২৪৫ বস্তা ধান নিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ধান ও কৃষি শ্রমিকদের নিয়ে ট্রাকটি পাটকেলঘাটা থানার কুমিরা বাজার মোড়ের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

নিহতদের একজন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন (৩৫)। অপর নিহত ব্যক্তি আবুল হোসেন (৩৮) একই এলাকার ওমর আলীর ছেলে।

জানা যায়, খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

আহতদের একজন মামুন বলেন, ‘আমরা কাজ করে বাড়ি ফেরার পথে কুমিরা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ি। সবাই দিনমজুরের কাজ করতাম।’

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শরীয়তপুর থেকে ধান কেটে ফেরার পথে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ সাতক্ষীরার কুমিরা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবুল হোসেন মারা যান।

হতাহতরা সবাই ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page