September 15, 2026, 7:57 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

সিআইএ মার্কিন করদাতাদের অর্থ বাহুল্য কাজে খরচ করছে : আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলী আন্তোনভ বলেছেন, বিদেশে বসবাসকারী রাশিয়ার নাগরিকদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা যাবে না। এছাড়া রাশিয়ান সোসাইটিকেও মস্কোর বিরুদ্ধে দ্বিধান্বিত ও বিভক্ত করা যাবে না।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞাপন প্রচার করার পর রুশ রাষ্ট্রদূত এই বক্তব্য দিলেন। সিআইএ’র বিজ্ঞাপনে রাশিয়ার বিরুদ্ধে তথ্য দিয়ে এই সংস্থাকে সহযোগিতা করতে রুখ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সিআইএ’র পক্ষ থেকে রুশ নাগরিকদের মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে টানার এই প্রচেষ্টাকে আনাতোলি আন্তোনভ হাইব্রিড যুদ্ধের অংশ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, নেপোলিয়ন বোনাপার্টের পরাজয়ের পর পশ্চিমা এই দুষ্টু চক্র বাইরের হামলার বিষয়ে রাশিয়ার জনগণের দৃঢ়তা সম্পর্কে ধারণা পেয়েছে। ১৮১২ সালে ফ্রান্সের সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালান কিন্তু তাতে তিনি পরাজিত হন। আনাতোলি আন্তোনভ তার বিবৃতির মধ্যে ওই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা জগত রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে দুর্বল করতে না পেরে

এখন তারা রাশিয়ার জনগণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব এবং বিভক্তির সৃষ্টি চেষ্টা করছে। পাশ্চাত্য বুঝতে পেরেছে, যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যাবে না। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- ষড়যন্ত্র কার্যকর হবে না। রাশিয়ার নাগরিকরা ইতিহাস থেকে ভালোভাবে শিক্ষা নিয়েছে, কাউকে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির সুযোগ দেবে না। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে রুশ নাগরিকদের মধ্যে বৃহত্তর ঐকমত্য রয়েছে বলে তিনি দাবি করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page