September 19, 2026, 2:16 pm
শিরোনামঃ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টেকনাফের কুখ্যাত মাদক কারবারি জামাল ঢাকার দোহারে গ্রেপ্তার  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টেকনাফের কুখ্যাত মাদক কারবারি জামাল উদ্দিনকে (৩৫) ১৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকার দোহার থানা পুলিশ।

বুধবার বিকেলে দোহার উপজেলার বড় ইকরাশি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জামালউদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের জসিমউদ্দিনের ছেলে। সে বর্তমানে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া থাকেন।

পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফের চিহ্নিত মাদক কারবারি জামাল টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দোহারে আসেন বিক্রি করা জন্য। বুধবার বিকালে উপজেলার বড় ইকরাশি এলাকায় অভিযান চালিয়ে ১৫শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দোহার থানায় নিয়মিত মাদক মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। জামালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলমান থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page