September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সুদান থেকে ফিরতে আগ্রহী আরও ১৬০ বাংলাদেশি : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংঘাত কবলিত সুদানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আরও ১৬০জন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তারা দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

মুখপাত্র বলেন, বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে ৭২১ জনকে দেশে ফিরিয়েছে। আরও ১৬০ জন বাংলাদেশি দেশে প্রত্যাবর্তনের জন্য আবেদন করেছে। প্রত্যাবর্তন প্রক্রিয়া চলমান রয়েছে।

মুখপাত্র বলেন, সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদেরকে বদর এয়ারলাইন্সে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পাঠানো হচ্ছে। জেদ্দা পৌঁছামাত্র তাদেরকে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সকলের প্রচেষ্টায় আটকেপড়া বাংলাদেশিদেরকে নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।

গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। সব মিলিয়ে কয়েক দফায় সুদান থেকে দেশে ফেরেন ৭২১ জন।

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসা আক্রান্ত হয়। রাষ্ট্রদূতের বাসার দেওয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেওয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে।

সুদানের বাংলাদেশ মিশন বলছে, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিকের বসবাস ছিল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page